প্যাচওয়ার্কের
রানার, মেট ও ওয়াল হ্যাঙ্গিং
প্যাচওয়ার্ক
(patchwork) আদতে অনেকগুলো work বা কাজের সমষ্টি। বস্ত্র ও বুনন শিল্পের এক অনন্য কৌশল প্যাচওয়ার্ক, যেখানে ছোট ছোট কাপড়ের
টুকরোকে একসঙ্গে সেলাই করে বা জুড়ে দিয়ে একটি বড় ডিজাইন অথবা টেক্সটাইল পিস তৈরি করা
হয়। আমরা ছোটবেলা থেকে প্যাচওয়ার্ক দেখে এসেছি। নানা ধরণের কাপড়, মা-খালাদের পরিহিত
পুরনো শাড়ি ইত্যাদি জোড়া দিয়ে কাঁথা সেলাই করা হতো। এখনো গ্রামের অনেক ঘরে এই প্যাচওয়ার্কের
কাজ হয়।
প্যাচওয়ার্কের বেশকিছু টেবিল ম্যাট, রানার, বেড রানার, ওয়াল হ্যাঙ্গিং রয়েছে আমাদের সংগ্রহে। এখানে স্থান সঙ্কুলানে কথা ভেবে মাত্র দুটির ছবি দিলাম। আমাদের ফেসবুক পেজে সবকটি পিস প্রদর্শিত হয়েছে। প্রতিটি পিস অদেখা অজানা গ্রামীন কারিগরদের বহু দিন ও মাসের কাজের ফল। প্রথমে ছোট পিসগুলো তৈরি হয় নানারকম সুঁইয়ের কাজে। এরপর ছোট পিসগুলোকে বেইজের ওপর রেখে জোড়া দিয়ে তৈরি করা হয় পুরো ম্যাট, রানার ও অন্যান্য পিস। প্যাচওয়ার্কের পিসগুলো যেন একেকটি শিল্পকর্ম। ম্যাট, রানার হিসেবে ব্যবহার করতে পারেন, দেওয়ালে ঝুলাতে পারেন বোর্ডে আটকে বা বাঁধাই করে। আবার মন চাইলে সেন্টার টেবিল টপ, ওভেন কভার, ওয়ার্ডরোব অথবা ফ্রিজের ওপরের কভার – ঠিক ঘরের যেখানে সুন্দর জিনিসটিকে দেখাতে ও রাখতে চান – ব্যবহার করতে পারেন। বাসায় মেঝেতে রেখে সাধারণ লাইটের নিচে ছবিগুলো তোলা হয়েছে, তাই চোখ ধাঁধানো কোনো ব্যাপার নেই। তবে সরাসরি দেখলে চোখ নয়, মনও জয় করবে প্রতিটি পিস। কিনতে চাইলে এবং কোনটির কি সাইজ জানতে চাইলে অনুগ্রহ করে কল করুন অথবা আমাদের ফেসবুক পেজে https://www.facebook.com/suhashini2bd/ মেসেজ বা কমেন্ট করুন।




0 Reviews:
Post Your Review