এই গরমে আরামের পোশাক
মনের মতো পোশাক পরার সময় আদতে শীতের দিনগুলোই। শরীর ঘামে না, কাপড় সহজে ময়লা, তেল চিটচিটে হয় না। কাপড় ময়লা হলেও ধুয়ে দিলে শুকাতে সময় লাগে না। সবচেয়ে বড় কথা, কোনো জামা পরতে গিয়ে ভাবতে হয় না সেটা কষ্টদায়ক হবে কিনা, ঘর থেকে বেরোতেই ঘেমে যেতে হবে কিনা, জামায় বিশেষত বগলে ঘামের দাগ লেগে যাবে কিনা। বাংলাদেশের আবহাওয়ায় শীতকাল সত্যিই ঘুরতে আরাম, পরতে আরাম। শীতকাল তো গেল। বসন্তও গেল। রীতিমতো গ্রীষ্ম এসে গেছে। তো এই সময়ে এসে শীতের কথা স্মরণ করছি কেন? কারণ আছে। গরম এলো বলে কি মনের মতো সুন্দর পোশাক পরবে না সবাই? আলবত পরবে। গরমে আরামদায়ক অনুভূতির জোগান দিতেই আমরা এনেছি দারুণ সুন্দর কিছু ড্রেস।
সুতি কাপড়ে হ্যান্ড এমব্রয়ডারি করা থ্রি পিসগুলো দেখতে ভীষণ সুন্দর, গায়ে জড়াতেও আরাম। আমরা বেছেও নিয়েছি এমন কিছু সুন্দর রং যা মানাবে সব ধরণের ত্বকে। একবার পরেই দেখুন। বাকিটা নিজেই বলবেন। ছবি দেখে পছন্দ হলে ক্লিক করুন আমাদের ফেসবুক পেইজে https://www.facebook.com/suhashini2bd






0 Reviews:
Post Your Review